Tuesday, March 10, 2026

রাজশাহীতে এতিমখানায় বিপিইডাবলুএস (BPEWS) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24 

রাজশাহীতে এতিমখানায় বিপিইডাবলুএস (BPEWS) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল:

প্রকাশ সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রাইভেট এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (বিপিইডাবলু) রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগেz ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাজশাহীর পবা উপজেলার খিরশীন এলাকায় অবস্থিত গিয়াসউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার ভাগাভাগি করার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আহমেদ আর আই ওয়াহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কমিটির ফাইন্যান্স সেক্রেটারি এ.এন.এম ইকবাল আহমেদ এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মিনহাজ ইসলাম মুন্না। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপিইডাবলু রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সচিব মেহেদী হাসান বুলবুল।

এছাড়াও ইফতার মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব এবং ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন বক্তারা।

No comments:

Post a Comment

রাজশাহীতে এতিমখানায় বিপিইডাবলুএস (BPEWS) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24  রাজশাহীতে এতিমখানায় বিপিইডাবলুএস (BPEWS) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল: প্রকাশ সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬  নিজস্ব প্রতি...