Monday, September 29, 2025

গণঅভ্যুত্থান দমনে তিন লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24

গণঅভ্যুত্থান দমনে তিন লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়া হয়েছিল:

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৩৯

জুলাই গণঅভ্যুত্থান দমনে সারা দেশে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে পুলিশ মোট তিন লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছুড়েছিল। এর মধ্যে ৯৫ হাজার ৩১৩ রাউন্ডই ছোড়া হয় ঢাকা মহানগরে।

সোমবার জুলাই অভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ৫৪তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. আলমগীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তথ্যটি উপস্থাপন করেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের দেওয়া ২১৫ পৃষ্ঠার প্রতিবেদন থেকে এ তথ্য তুলে ধরেন তদন্ত কর্মকর্তা।

এ সময় আদালতে উপস্থিতি ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামীম, তানভীর হাসান জোহা ও আবদুস সাত্তার পালোয়ান। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন।

প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আন্দোলন দমনের জন্য সারাদেশে ওই সরকার যে হিসাব করেছিল, তিন লাখ ৫ হাজারের বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। তার মধ্যে ৯৫ হাজারের বেশি রাউন্ড গুলি হয় ঢাকা মহানগরে।

জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা মো. আলমগীর বলেন, তদন্ত চলাকালে চলতি বছরের ২৫ জানুয়ারি এক স্মারকের মাধ্যমে পুলিশ সদর দপ্তর থেকে জুলাই আন্দোলন দমনে ছাত্র-জনতার ওপর ব্যবহৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত ২১৫ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রাপ্ত হই। এই প্রতিবেদনে দেখা যায়, এলএমজি, এসএমজি, চাইনিজ রাইফেল, শটগান, রিভলবার ও পিস্তলসহ বিভিন্ন মারণাস্ত্র ব্যবহার করে শুধু ঢাকায় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড গুলি ব্যবহার করা হয়েছে। এছাড়া সারা দেশে ব্যবহার করা হয়েছে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি।

র‌্যাব সদর দপ্তর থেকে হেলিকপ্টার ব্যবহার সংক্রান্ত প্রতিবেদনও সংগ্রহ করা হয়েছে বলে তিনি জানান।

সূত্র: আমার দেশ 

No comments:

Post a Comment

বেনজীর গ্রেপ্তারে পলাতক আ.লীগে আতঙ্ক বিরাজ করছে। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24  বেনজীর গ্রেপ্তারে পলাতক আ.লীগে আতঙ্ক বিরাজ করছে: প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৮: ৩৫ সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার...