Monday, October 21, 2024

রামপুরায় সোহান হত্যা: শেখ হাসিনাসহ ৫৭ জনের নামে মামলা।

 রামপুরায় সোহান হত্যা: শেখ হাসিনাসহ ৫৭ জনের নামে মামলাঃ

প্রকাশঃ ২১ অক্টোবর, ২০২৪ ১১:৫১

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় সোহান শাহ নামে একজনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনের নামে মামলা হয়েছে।

রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে এ মামলা করেন নিহতের মা সুফিয়া বেগম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রামপুরা থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

সোমবার আদালত সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বিশ্বাস, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, নরসিংদী-১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন মো. সোহান শাহ (৩০)। এরপর গত ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

No comments:

Post a Comment

প্রতিশ্রুতি ছিল মেধাভিত্তিক-অভিযোগ দলীয়করণের। (BDC CRIME NEWS24)

BDC CRIME NEWS24 প্রতিশ্রুতি ছিল মেধাভিত্তিক-অভিযোগ দলীয়করণেরঃ প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৮: ৩৪   ক্ষমতাসীন বিএনপির নির্বাচনি ইশতেহারে...