| |
00:00:00 AM
Loading date...

Breaking News

BDC NEWS:
সংবাদ লোড হচ্ছে...

জুমআর দিনের মর্যাদা ও যে সময়ে দোয়া কবুল হয়।

 জুমআর দিনের মর্যাদা ও যে সময়ে দোয়া কবুল হয়। 

দোয়া হলো "প্রার্থনা" বা "মিনতি"। এটি সাধারণত আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া বা সাহায্য প্রার্থনা করার জন্য ব্যবহৃত হয়। এটি মুসলিমদের ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আল্লাহর কাছে সরাসরি সাহায্য চাওয়া হয়।

দোয়া (আরবি: دُعَاء) শব্দের আভিধানিক অর্থ ডাকা বা আহ্বান করা। এটি আল্লাহর কাছে বান্দার চাওয়া-পাওয়া এবং তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা এক প্রকার প্রার্থনা।

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, “দোয়া” হলো ইবাদত’।

নুমান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দু’আই (মূল) ’ইবাদাত। অতঃপর তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কুরআনের এ আয়াত তিলাওয়াত করলেন, ’’এবং তোমাদের রব বলেছেন, তোমরা আমার নিকট দু’আ করো, আমি তোমাদের দু’আ কবূল করব।’’ (মিশকাতুল মাসাবীহ (মিশকাত) ২২৩০, আবূ দাঊদ ১৪৭৯, তিরমিযী ২৯৬৯, ইবনু মাজাহ ৩৮২৮, ইবনু আবী শায়বাহ্ ২৯১৬৭, আহমাদ ১৮৩৫২, মু‘জামুস্ সগীর লিত্ব ত্ববারানী ১০৪১, মুসতাদারাক লিল হাকিম ১৮০২, শু‘আবূল ঈমান ১০৭০, সহীহ ইবনু হিববান ৮৯০, আদাবুল মুফরাদ ৭১৪/৫৫৩, সহীহ আত্ তারগীব ১৬২৭, সহীহ আল জামি‘ ৩৪০৭)।  হাদিসের মানঃ সহিহ (Sahih)।

আল্লাহ বলেন,

“আর তোমাদের রব বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেবো। নিশ্চয় যারা অহঙ্কার বশতঃ আমার ইবাদাত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে”। (সুরা আল মুমিন ৪০, আয়াত ৬০)।

রাসুল সাঃ বলেছেন:

আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহর নিকট দু‘আর চেয়ে কোন জিনিসের অধিক মর্যাদা (উত্তম) নেই।  (মিশকাতুল মাসাবীহ (মিশকাত) ২২৩২, সুনান আততিরমিযী ৩৩৭০, সুনান ইবনু মাজাহ ৩৭২৯, আহমাদ ৮৭৪৮, মু‘জামুল আওসাত ৩৭০৬, মুসতাদারাক লিল হাকিম ১৮০১, আদ্ দা‘ওয়াতুল কাবীর ৩, শু‘আবূল ঈমান ১০৭১, ইবনু হিববান ৮৭০, আল-আদাবুল মুফরাদ ৭১৮, সহীহ আত্ তারগীব ১৬২৯)। হাদিসের মানঃ হাসান (Hasan)।

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি মহান আল্লাহর নিকট দোয়া করে না, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। (সুনান ইবনু মাজাহ ৩৮২৭, সুনান আততিরমিযী ৩৩৭৩, সহীহাহ ২৬৫৪)। হাদিসের মানঃ হাসান (Hasan)।

আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Post a Comment

0 Comments